প্রকাশিত: ১৮/০৮/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ পিএম

নিউজ ডেস্ক::
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ তাদের কার্যক্রমের মাধ্যমেই দেশবাসীকে বুঝিয়ে দিচ্ছে যে তারা অপরাধী। তারা সে অপরাধ ঢাকতে ব্যস্ত। তাই তারা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে এত মাতামাতি করছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অলি আহমদ এ কথা বলেন।

সাবেক বিএনপি নেতা অলি আহমদ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তিনি বলেন, আজ পর্যন্ত কোনো মন্ত্রীকে দেখলাম না বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যেতে। এমপিরাও না। কারণ, অযোগ্য লোকজন, যাঁদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারা মন্ত্রী-এমপি হয়েছেন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইতিহাসের একটি জ্বলন্ত উদাহরণ বলে উল্লেখ করে সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন, এ রকম রায় যে এই সরকারের আমলে আসতে পারে, তা আমরা কল্পনাও করিনি। কারণ দেশে এখন গণতন্ত্র নেই, সংসদও একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীনদের অশোভন আচরণের সমালোচনা করে অলি আহমদ বলেন, বিচারব্যবস্থার ওপর আঘাত করে সরকার যে একটি কালো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, তা তারা ভাবছে না। আমরা দেখেছি, এর আগে আওয়ামী লীগ বিচারকদের মারার উদ্দেশে হাইকোর্টে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেছে। প্রধান বিচারপতির দরজায় লাথিও মেরেছে।

এলডিপির সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আবদুল করিম আব্বাসী, খায়রুল কবির পাঠান প্রমুখ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer