প্রকাশিত: ২১/০৬/২০১৮ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪২ এএম

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জোবায়ের রহমান রাশেদ এর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে। বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল কাকলী আক্তার নামে ১২ বছরের এক স্কুল ছাত্রী। আজ বুধবার দুপুরে ভারপ্রাপ্ত ইউএনও ওই কিশোরীর বাড়িতে হাজির হয়ে এই বিয়ে বন্ধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ইসমাইল শেখের ডাঙ্গী গ্রামের মো. মোজাহারের মেয়ে কাকলী আক্তার এর সাথে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মশালজোন গ্রামের মো. মোসলেমের ছেলে পলাশ হোসেনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে ওই মেয়ের বাড়িতে হাজির হন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের রহমান রাশেদ। তিনি বিয়ে বন্ধের নির্দেশ দেন ও বিয়ে উপলক্ষে নির্মিত তোরন ভেঙে ফেলেন।

পরে ভাষানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেস শেখের মধ্যস্থতায় মেয়ের বাবা প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবো না, এমন মুচলেকা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুধু মাত্র সতর্ক করে দিয়ে যান।

বাল্য বিয়ের শিকার হতে যাওয়া কাকলী আক্তার চরভদ্রাসন উপজেলার নয়া ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer