প্রকাশিত: ২৭/০১/২০২০ ৯:৩৬ এএম

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এর সংস্থাপন শাখা থেকে এ অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশ থেকে জানাযায়, রবিবার বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এর সংস্থাপন শাখা থেকে স্মারক মূলে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনকে (পরিচিতি নং- ১৬৭৬৪) সাতকানিয়া উপজেলা থেকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রমিজ উদ্দীন পূর্বকোণকে বলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন একটি জাতীয় দিবসে ফুল দিতে গিয়ে শহীদ মিনারে জুতা নিয়ে উঠেছেন। যা সমগ্র বাঙালি জাতির জন্য খুবই লজ্জার। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রণব কুমার ধর প্রকাশ পি কে ধর রুনুকে মৃত্যুর পর প্রশাসক হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা দেয়নি। প্রশাসক হিসেবে তিনি এ দায়িত্ব এড়াতে পারেন না। তার এ ধরনের কর্মকা-ে প্রকৃত মুক্তিযোদ্ধারা হতাশ ও ক্ষোভ প্রকাশ করছেন। তিনি যদি আরও কয়েকদিন সাতকানিয়ায় থাকত তাহলে মুক্তিযোদ্ধারা আরও বেশি অসম্মানিত হতো। তার বদলিতে প্রকৃত মুক্তিযোদ্ধারা খুশি।
বদলির ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer