প্রকাশিত: ০৩/১০/২০১৮ ৭:৩৮ এএম

বাংলাট্রিবিউন : হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, ‘কেউ কেউ বলছেন আমি আওয়ামী লীগ হয়ে গিয়েছি। তারা মিথ্যা কথা বলছেন। তবে আওয়ামী লীগ হয়ে গেলেও কোনও আপত্তি নেই।’ সোমবার (০১ অক্টোবর) চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহমদ শফী বলেন, ‘আমাদের বিরাট উপকার করেছেন শেখ হাসিনা। তিনি কথা দিয়েছিলেন কওমি স্বীকৃতি দেবেন। কত জনে কত কথা বলেছেন, সেদিকে লক্ষ করেননি; স্বীকৃতি দিয়েছেন। আমি শেখ হাসিনার শুকরিয়া আদায় করছি।’ এ সময় তিনি সবাইকে শেখ হাসিনার জন্য দোয়া করারও আহ্বান জানান।

হেফাজতের আমির বলেন, ‘কেউ কেউ বলছেন আমি আওয়ামী লীগ হয়ে গিয়েছি। মিথ্যা কথা বলছেন। উনি (শেখ হাসিনা) আমাকে মহব্বত করে কওমি স্বীকৃতি দিয়েছেন। আমি আওয়ামী লীগ হইনি। এটা আপনাদের ভুল ধারণা। কথা বলার সময় সত্য মিথ্যা যাচাই করে বলবেন। তবে আওয়ামী লীগ হয়ে গেলেও কোনও আপত্তি নেই। আওয়ামী লীগের মধ্যে এমন এমন মানুষ আছেন, যারা দীনকে ভালোবাসেন, আমাদের মাদ্রাসায় সাহায্য করেন। আমি ওয়াজ করছি না, শেখ হাসিনার শুকরিয়া আদায় করছি।’

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা বেফাক সভাপতি মাওলানা ছলিমুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক ও হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী, বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, বেফাক মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, বেফাক সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...