প্রকাশিত: ০৩/০৫/২০১৯ ৭:৩৩ এএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে এপ্রিল মাসে আড়াই লাখের বেশি মাদক, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ১৭ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট শাহেদ মাহতাব জানান, উপজেলার বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে ও অভিযান চালিয়ে দুই লাখ ২৬ হাজার ৪৭০টি ইয়াবা, ৪৩ হাজার লিটার চোলাই মদ, একটি দেশীয় অস্ত্র, তিনটি গুলি, মাদক বিক্রির ২৫ হাজার পাঁচশ টাকা ও একটি বাস উদ্ধার করা হয়েছে। এ সময় সাত রোহিঙ্গাসহ ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে।

লেফটেন্যান্ট শাহেদ মাহতাব আরো বলেন, মাদক নির্মূল করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান বন্ধ করতে রোহিঙ্গা ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer