প্রকাশিত: ২১/০৬/২০২২ ৪:৪৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মহাপরিচালক, দেশ বরেণ্য আলেম, আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী(রহঃ) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক শোক বার্তায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গ, হুজুরের শিষ্য ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী(রহঃ) হুজুরের ইন্তেকালে দেশ ও জাতি একজন দেশ বরেণ্য আলেমকে হারালো।
আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী(রহঃ) মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...