প্রকাশিত: ২৭/০৭/২০১৯ ৯:৫৪ এএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে মিলব না। আলেমদের পিটিয়ে মারা তাবলিগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলিগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। আমরা দেওবন্দি, দেওবন্দি, দেওবন্দি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী মডেল স্কুল মাঠে শুক্রবার ‘ইসলামী তৌহিদী জনতা’ এর ব্যানারে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা শফী বলেন, সাদ সাহেবের অনুসারী পরিচয়ে যেন কেউ ব্যক্তি কেন্দ্রিক তাবলিগি কাজ করতে না পারে। ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে এদেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ ব্যাপারে সরকারের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

বক্তব্য শেষে দেশবাসীর উন্নতি কামনায় মোনাজাত করেন আল্লামা শাহ আহমদ শফী।

মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলনা আব্দুল হামিদের সভাপতিত্বে ইসলামী মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু প্রমুখ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...