প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৭:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

রিদুয়ানুর রহমান, উখিয়া::
উখিয়া বঙ্গমাতা মুজিব মহিলা কলেজ’র অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি পরিচন্ন রাজনীতিক গুরুতর অসুস্থ্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী’কে দেখতে ঢাকা বি আর বি হাসপাতালে তার শয্যাপাশে ছুটে গিয়েছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও উখিয়া-টেকনাফ থেকে চার চার বার নির্বাচিত সাবেক সাংসদ, সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৩টায় কক্সবাজার বিমান বন্দর থেকে এক ফ্লাইটে ঢাকার উদ্যেশ্যে রওনা হন তিনি। পরে ঢাকার উন্নত মানের হাসপাতাল বি আর বি তে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী’কে দেখতে তার শয্যাপাশে ছুটে যান পরিচন্ন রাজনীতিক জননেতা শাহজাহান চৌধুরী।
পরে শাহজাহান চৌধুরী নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাদের ছবি পোষ্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন “ছোট ভাই হামিদুল হক চৌধুরী গুরুতর অসুস্থ্য। এখন ঢাকার একটি উন্নত মানের হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তাকে সুস্থ্য করে দিন – আমিন।”মুহুর্তেই উখিয়া-টেকনাফ তথা কক্সক্সবাজারের রাজনৈতিক সচেতন মহল উনার পোষ্টে মন্তব্য করতে শুরু করেছেন। মন্তব্যে সবাই লিখেছেন শাহজাহান চৌধুরী যে উদার মনের মানুষ ও পরিচন্ন রাজনীতিক তার দৃষ্টান্ত এটি। এই ছবি ব্যবহার করে সবাই নিজেদের ফেসবুক, টুইটারে পোষ্ট করতে শুরু করেছেন। উখিয়া-টেকনাফের রাজনৈতিক সচেতন ও সুশীল সমাজ রাজনীতির মাঠের জন্য সুবাতাস বলে মনে করছেন। এবং সবাই হামিদুল হক চৌধুরীর সুস্থ্যতা কামনা করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...