প্রকাশিত: ০৩/০৬/২০২১ ১০:৩০ পিএম

বৃহস্পতিবার ৩ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৬০ জনের নমুনা টেস্ট করে ৭০ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৯০ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার শনাক্ত হওয়া ৭০ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৬৬ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২৫ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১০ জন, টেকনাফ উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলার ৮ জন রোগী রয়েছে।

এনিয়ে, ৩ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১০ হাজার ৫৭৮ জন। এরমধ্যে, গত ২ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১১২ জন। তারমধ্যে, ১৭ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৬%।

এদিকে, গত ২ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৭৯ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬’৩৬%।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...