ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২৩ ১০:৪৩ এএম

আমেরিকায় বসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে চান সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। মনোনয়ন পেলে দেশে ফিরে নির্বাচনের প্রস্তুতি নেবেন সাবেক এই প্রভাবশালী আমলা। ইতোমধ্যেই তিনি কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে ক্ষমতাসীন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাবেক কেবিনেট সচিবের মনোনয়ন নেয়ার খবরে তার নিজ উপজেলা উখিয়ায় বেশ আলোচনা চলছে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। তিনি জানিয়েছেন, তার ভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বর্তমানে আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করছেন। তিনি নিজে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পেলে তিনি দেশে আসবেন।

অধ্যক্ষ শাহ আলম বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে শফিউল আলমের মতো সৎ মানুষকে নৌকার টিকিট দেয়া হবে।

যদি মনোনয়ন পান তাহলে দেশে ফিরবেন, অন্যথায় দেশে আসার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, উনি অফিসার মানুষ, আমাদের মতো মাঠের রাজনীতি করার মতো মানুষ নয়। যদি মনোনয়ন পান, তাহলে নির্বাচন করবেন।

বিষয়টি নিয়ে কথা হলে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, শফিউল আলম সাহেব দীর্ঘদিন ধরে সরকারি আমলা হিসেবে চাকরি করেছেন। চাকরি থেকে অবসরের পরে দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় থাকেন। স্থানীয় আওয়ামী লীগে তার কোনো পদ-পদবী নেই।

সাবেক এ মন্ত্রিপরিষদ সচিবের মনোনয়ন চাওয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটা বৃহত্তর দল। এখানে যে কেউ মনোনয়ন চাইতে পারে। কিন্তু মনোনয়ন দেয়া, না দেয়ার মালিক শেখ হাসিনা, দেখা যাক। সুত্র চ্যানেল২৪

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...