প্রকাশিত: ১৩/১১/২০১৮ ৭:৩১ পিএম

বার্তা পরিবেশক::
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে স্বতন্ত্র থেকে নির্বাচিত চেয়ারম্যানবখাইরুল আলম চৌধুরীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিথ্যা বনোয়াট,কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে তাকে হেয় করার প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান, সরকারীদল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী থাকার পরও জনগনের ভালবাসায় আমি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হই। কোন দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রত্নাপালং ইউনিয়নকে পরিকল্পিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকার জনগনের সুখে-দুঃখে পাশে থেকে তাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। এর উপরে যাওয়ার ইচ্ছে আমার নেই। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। আমাকে রাজনীতিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় করার জন্য একটি মহল ফেসবুকসহ বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এইসব বিভ্রান্তিমুলক তৎপরতা চালিয়ে আমার মানহানি করছে তারা। আমি এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এসব কর্মকান্ড চলমান থাকলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...