প্রকাশিত: ০১/০৭/২০২০ ১২:০৪ পিএম , আপডেট: ০১/০৭/২০২০ ১২:০৭ পিএম

ইমাম খাইর::
উখিয়ায় ইউএনএইচসিআর পরিচালিত সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসাধীন সিবিএন-এর সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর শারীরিক অবস্থা উন্নতির পথে।

তিনি অনেকটা সুস্থতা অনুভব করছেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছেন। ঠিকমতো চিকিৎসাসেবা চলছে।

বুধবার (১ জুলাই) সকালে এই খবর জানিয়েছেন এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর চাচতো ভাই ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।

তিনি জানান, অক্সিজেন মাত্রা ৯০-তে নেমে আসায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চিকিৎসকের পরামর্শে সোমবার (২৯ জুন) আইসোলেশনে নেয়া হয়।

গত দুই দিনের চেয়ে তিনি অনেকটা শারীরিকভাবে সুস্থতা অনুভব করছেন। সুস্থতার জন্য সবার নিকট তিনি দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জুন এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা শনাক্ত হন।

বড় মেয়ে তানজিম ওসমানী ও একমাত্র বোন ‍দিলরুবা ওসমানী একই আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।

ভগ্নিপতি জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

স্ট্রোক আক্রান্ত মা উম্মে হাবিবাও জেলা সদর হাসপাতালের আইসিইউতে।

এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবিসি ঘোনার (চেয়ারম্যান বাড়ি) বাসিন্দা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...