প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ১২:০৮ পিএম

চট্টগ্রাম- চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে শাহরিয়ার শুভ নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নগরের ফয়স লেক এলাকার লেকভিউ নামের আবাসিক হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার কথিত স্ত্রী ডা. রোকসানা আক্তার (পপি) নামের এক তরুণীকে আটক করেছে। নিহতের আত্মীয়-স্বজনদের দাবি, অন্য যুবকের সঙ্গে প্রেম মেনে নিতে না পারায় শুভকে হত্যা করেছে পপি।

শাহরিয়ার শুভ ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এই খবর নিশ্চিত করেছেন।

ওসি নাসির উদ্দিন বলেন, কী কারণে খুন হয়েছে, আর কে খুন করেছে এই বিষয়ে অনুসন্ধান চলছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দিনে (শুক্রবার) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিহতের বড় ভাই মো. আবু জাফর বলেন, পরিকল্পিতভাবে আমার ভাইকে গলাকেটে হত্যা করা হয়েছে। শরীর থেকে মাথা পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে পাষণ্ডরা।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, ডা. রোকসানা আক্তার (পপি) নামের এক মেয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। সেই মেয়েটি ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকালে চীন থেকে দেশে এসেছে এবং শুভ ঢাকা বিমানবন্দরে (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) তাকে রিসিভ করে চট্টগ্রামে নিয়ে আসে। আমাদের ধারণা, ডা. রোকসানা আক্তার পরিকল্পিভাবে তার সহযোগীদের নিয়ে আমার ভাইকে খুন করেছে।

শাহরিয়ার শুভ’র খুনের খবর শুনে থানায় আসা স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রোকসানা আক্তার পপি ও শাহরিয়ার শুভ‘র মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ৩/৪ বছর আগে তারা গোপনে বিয়েও করেছেন। এরপর ডা. রোকসানা আক্তার পপি পড়ালেখার জন্য চীন চলে যায়। চীনে থাকাকালীন চট্টগ্রামের মীরসরাই এলাকার অপর এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পপি। আর এই খবরটি পেয়ে যায় শুভ। তখন থেকেই শুরু হয় মতবিরোধ।

শুভ‘র স্বজনরা আরও জানান, গত ২/৩ দিন আগে পপির কথিত ওই প্রেমিককে খুঁজতে চট্টগ্রামের একটি কোচিং সেন্টারে যায় শুভ। সেখানে গিয়ে পপির সেই প্রেমিককে হুমকি-ধমকি দেয়ার পর পরই পপি চীন থেকে দেশে আসে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর শাহরিয়ার শুভ ও তার এক বন্ধু মিলে পপিকে রিসিভ করেন। তবে শুভ‘র ওই বন্ধুর প্রাইভেট কার নিয়ে পপিকে আনতে গেলেও পপি সেই কারে উঠেনি। পরে আলাদা বাসে টিকেট কেটে শুভকে নিয়ে চট্টগ্রামে এসে ওই লেকভিউতে উঠে পপি।

ডা. রোকসানা আক্তার পপি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট মেহেদী নগর গ্রামের আবু আহম্মদের মেয়ে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer