প্রকাশিত: ২০/০৬/২০১৮ ৬:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৪ এএম

বগুড়ার শেরপুরের আবাসিক এলাকায় অবস্থিত পতিতালয় থেকে তিন নারী ও ৪ খদ্দেরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (১৮ জুন) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত বলেন, দীর্ঘদিন যাবৎ উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর পশ্চিমপাড়ায় একটি বাড়িতে দেহ ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে পুলিশ দেহ ব্যবসার দুই মক্ষীরানী হালিমা বেওয়া ও শাহিদা খাতুনসহ ৭ জনকে আটক করে। এ সময় আরো ৬ জন নারী-পুরুষ পালিয়ে যায়।

আটককৃতরা হলো- শেরপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত মঞ্জুর স্ত্রী হালিমা বেওয়া ওরফে ন্যাড়ানি (৫২), তার বোন স্বামী পরিত্যক্তা শাহিদা খাতুন (৪৫), ধুনকুন্ডি গ্রামের আবুল কাশেমের স্ত্রী রিক্তা খাতুন (৩০), সুত্রাপুর আখেরীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাফিজার রহমান (৪০), চকঘিনাই গ্রামের আজগর আলীর ছেলে ফজর আলী (৩০), মহিপুর নতুনপাড়া গ্রামের শাহ আলীর ছেলে রফিকুল ইসলাম (২০) ও নন্দীগ্রাম উপজেলার রুপিহার গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে সাগর মিয়া (২২)।

এসআই পুতুল মোহন্ত আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer