প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ৭:৩০ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৫ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে শূন্যরেখা অতিক্রমের সময় ১১ রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

ওই নৌকায় পাঁচটি শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ ছিলেন বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

এক বছর আগে অগাস্ট মাসেই মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। তাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

এই রোহিঙ্গাদের ফের নিতে মিয়ানমার প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ার মধ্যে সোমবার রাতে বাংলাদেশে আসতে চাওয়া রোহিঙ্গা নৌকা ফেরত পাঠান হল।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শরীফুল ইসলাম জোয়ার্দ্দার সাংবাদিকদের বলেন, “রাত সোয়া ১১টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকাকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়।

“এরপরও রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করতে চাইলে বিজিবির সদস্যরা ফিরিয়ে দেয়।”

সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ রোধসহ যে কোনো অপরাধ দমনে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান মেজর শরীফুল।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...