প্রকাশিত: ২৫/০৪/২০১৯ ৭:৩০ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ। পঞ্চমবারের মতো এ সম্মাননা পেলেন তিনি।
বুধবার সকালে জেলা পুলিশ লাইনে আয়োজিত অপরাধ পর্যালোচনা বিষয়ক মাসিক কল্যাণ সভায় প্রদীপ কুমার দাশের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন এসপি এবিএম মাসুদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন, এডিশনাল এসপি (সদর) আদিবুল ইসলাম, এডিশনাল এসপি (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র এএসপি (চকরিয়া সার্কেল) কাজী মতিউল হক, এএসপি (সদর) সাইফুল ইসলাম, এএসপি (মহেশখালী সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, এএসপি (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, এএসপি (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া চট্রগ্রাম রেঞ্জেও চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন প্রদীপ কুমার দাশ। টেকনাফে তিনি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের আতঙ্ক হিসেবে পরিচিত। দায়িত্ব নেয়ার সাত মাসেই বিপুল পরিমান ইয়াবা, অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন ওসি প্রদীপ। তার নেতৃত্বে চালানো সাড়াশি অভিযানে আত্মসমর্পণ করেছে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer