প্রকাশিত: ২২/১১/২০১৮ ২:৫৩ পিএম , আপডেট: ২২/১১/২০১৮ ২:৫৪ পিএম

শ,ম গফুর, উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ হাজার ৮ শত পিস ইয়াবা নিয়ে “সিএসবিডি”নামক এনজিওর একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করেছে।

এসময় গাড়ীর চালক রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকার মৃত কবির আহমদের ছেলে ফয়েজ আহমদকে আটক করা হয়।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি(তদন্ত) ইমন চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার সময় টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী ঢাকা মেট্রো-চ- ১৯-৪৬২৮ নাম্বারধারী একটি হাইওয়ে মাইক্রোবাস ঘুমধুম রাবার বাগান সংলগ্ন পৌছলে থামানোর সংকেত দিলে গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে।

ধাওয়া করে গাড়ীটি আটক করেন ঘুমধুম পুলিশের উপ-পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানিক দল। তল্লাশী চালিয়ে অভিনব কায়দার লোকানো ৭ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাথে চালক ও গাড়ী আটক পূর্বক সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।ধৃত চালক কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ইমন চৌধুরী জানান।

পাঠকের মতামত

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
Single Page Footer