প্রকাশিত: ২১/১২/২০১৯ ৯:১২ পিএম

শফিক আজাদ::
এ যেন বদলে যাওয়া পুলিশের গল্প। সেবা দিতে পুলিশের দ্বারে জনগণ নয়, জনগণের দ্বারেই আসছে পুলিশ। এ সেবার আওতায় উখিয়ার ব্যস্ততম কোটবাজার এলাকায় গিয়ে বুথ খুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন বসে। বলেন জঙ্গিবাদের কুফলের কথা শোনেন মাদক, ইভটিজিংসহ নানা সমস্যার কথা। ওই স্পটে বসেই কিছু সমস্যার সমাধান করে দেন। বাকিগুলোর ক্ষেত্রে আইনি সহায়তার আশ্বাস দেন থানার ওসি। এরকম অসাধারণ এক সেবা চালু করেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । যার নাম দেওয়া হয়েছে ‘আপনার ওসি, আপনার দোরগোড়ায়’। পুলিশের ব্যতিক্রমধর্মী এ সেবায় খুশি সাধারণ জনগণ। এমনকি এ সেবার নিতে আসা উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের ১ বর্ষের ছাত্র রত্নাপালং ইউনিয়নের কামারিয়ারবিল গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. মুর্দেশ বলেন, আমি প্রতিনিয়ত কলেজের যাওয়া-আসার সময় বহিরাগত উশৃংখল কিছু ছেলে আমাকে উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন, যে গুলো প্রতিবাদ করলে আর কলেজে যাওয়া সম্ভব হবেনা, বিধায় দীর্ঘদিন ধরে সহ্য করে আসছিলাম, কিন্তু আজকে উখিয়া থানার ওসি’র কাজে পেয়ে এসব অভিযোগের কথা বলতে সক্ষম হয়েছি পাশাপাশি বিনা পয়সায় একটি সাধারণ ডায়েরী (জিডি) লিপিবদ্ধ করেছি। এই সেবা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি। একই ভাবে বিভিন্ন অভিযোগ নিয়ে সরাসরি কথা বলতে পেরে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। কার্যক্রমটি উখিয়াবাসির নজর কেড়েছে। সাধুবাদ জানিয়েছেন ওসিসহ পুলিশ প্রশাসনকে।

এসময় উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর বলেন, সাধারণ লোকজন থানায় গিয়ে অনেক সময় হয়রানীর শিকার হয়, তাই এই হয়রানী থেকে মুক্ত করতে ব্যতিক্রমী সেবা চালু করা হয়েছে। স্লোগান দেওয়া হয়েছে ‘আপনার ওসি,আপনার দোরগোড়ায়’।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer