উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১০:৩৩ এএম

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘কমিউনিটি মোবিলাইজেশন অফিসার-এসএমএস’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পদের নাম: কমিউনিটি মোবিলাইজেশন অফিসার-এসএমএস
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: সমাজবিজ্ঞান বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট পদে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম/চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ৬০,০০০-৬২,০০০ টাকা।

 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি bangladesh.jobs@acted.org ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Community Mobilization Officer-SMS’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...

এইচএসসি পাসেই ব্র্যাক ওয়াশ প্রজেক্ট এ চাকরি, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সম্প্রতি তাদের ‘ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ...

ইএসডিওতে অফিস অ্যাসিস্ট্যান্ট (সাপোর্ট স্টাফ) পদে নিয়োগ,কর্মস্থল, উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Office ...
Single Page Footer