প্রকাশিত: ১৩/১১/২০১৭ ১০:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমার নেত্রী অং সান সু চি। সোমবার ফিলিপাইনের ম্যানিলায় ৩১তম আসিয়ান সম্মেলনের প্লেনারি অধিবেশনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ওঠার পর এ প্রতিশ্রতি দেন সু চি।

অধিবেশনে সভাপতিত্ব করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দুতের্তের মুখপাত্র হ্যারি রক জুনিয়র জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই হওয়ার তিন সপ্তাহের মধ্যেই উদ্বাস্তু রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে।

এদিকে, রাখাইনে সেনা অভিযানের নেতৃত্বে থাকা মেজর জেনারেল মং মং সোইকে সরিয়ে দিয়েছে মিয়ানমার সরকার।

তার স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে তিন্ত নাইং। তবে কী কারণে তাকে সরানো হলো তা জানানো হয়নি।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...