প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৭:৫৭ এএম

রবিবার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে হেফাজতে ইসলাম। মোদিবিরোধী আন্দোলনের সংঘর্ষে পাঁচ হেফাজত কর্মী নিহত হওয়ার ঘটনায় হরতালের ডাক দেয় সংগঠনটি। হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামি রাজনৈতিক দল। অন্যদিকে রবিবার (২৮ মার্চ) হিন্দুদের দোল পূর্ণিমা উৎসব থাকায় হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গত ২৬ মার্চ হেফাজত আমিরের পক্ষে ঢাকা মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মামুনুল হক হরতালে কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে আন্দোলনরতদের ওপর হামলা ও পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করে হেফাজত।

পূর্বঘোষিত কর্মসূচি পালনে শনিবার (২৭ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। তবে তাদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ। সেখানে হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী বলেন, বায়তুল মোকাররমে বর্বর হামলা করে রক্ত ছড়িয়েছে। আমরা বাধ্য হয়েছি হরতাল দিতে।

সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, জনতা মাঠে নামলে হেলমেট বাহিনী পালানোর পথ পাবে না। আমরা স্বাধীনতা দিবসে কোনও কর্মসূচি দেইনি। কিন্তু হরতাল দিতে বাধ্য হয়েছি। হরতালে বাধা দিলে গোটা বাংলাদেশে আবার যুদ্ধ হবে।

এদিকে হরতালের সমর্থনে শনিবার দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে হেফাজত কর্মীরা। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন হেফাজতকর্মী নিহত হন। বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহর এবং সদর উপজেলার নন্দনপুর এলাকায় পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

হেফাজতে ইসলামের ডাকা রবিবারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer