প্রকাশিত: ০৭/০৭/২০১৯ ৭:৪২ এএম

রোহিঙ্গা পরিস্থিতি সরজমিন দেখা এবং এ নিয়ে আলোচনায় তিনদিনের সফরে ঢাকা এসেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণেই তার এই সফর। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মালয়েশিয়া বাংলাদেশের পাশে রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ এই সংকটের আশু সমাধান চেয়েছেন। মানবিক সহায়তা হিসেবে মালয়েশিয়ার একটি ফিল্ড হাসপাতালও কক্সবাজারে চালু রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরের প্রথম দিনে গতকাল ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসের অভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকালের ফ্লাইটে তিনি কক্সবাজার যান। আজ রবিবার বিকাল অবধি তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাটাবেন। সেখানে মালয়েশিয়ার সরকার পরিচালিত ফিল্ড হাসপাতাল ও রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন ছাড়াও বাস্তুচ্যুতদের সঙ্গে মতবিনিময় করবেন।

সন্ধ্যায় ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রোহিঙ্গা সঙ্কটসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিস্ট বিষয়ে আলোচনা করবেন। মালয়েশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রীর সফর দু’দেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলার সুযোগ সৃষ্টি করবে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের রয়েছে সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক। ২০১৮ সালে উভয় দেশের মধ্যে প্রায় ২ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সম্পাদিত হয়েছে। এটি তার পূর্ববর্তী বছরের তুলনায় শতকরা ৩৫ দশমিক ৪ ভাগ বেশি। চলতি বছর দু’দেশের মধ্যে বাণিজ্যের হার ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশী বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাইফুদ্দিন বিন আব্দুল্লাহর এটাই প্রথম বাংলাদশ সফর। আগামীকাল তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer