প্রকাশিত: ১৫/১২/২০১৬ ১২:১৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

আজ পহেলা পৌষ। রাজধানীতে টের পাওয়া না গেলেও এরই মধ্যে শীতে কাঁপছে গ্রামাঞ্চল। আবহাওয়া অফিস জানাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ।

কুয়াশা ঢাকা ভোর। কোমল নিস্তেজ সূর্য। বেলা গড়ালেও ঘাসে ঝলমল শিশিরবিন্দু। শীতের আমেজে ঘড়ির কাঁটাও যেন আসে ধীর হয়ে। দিগন্ত জোড়া শর্ষে ক্ষেতে থমকে আছে সময়। এলো পৌষ।

রাজধানীতে খুব একটা টের পাওয়া না গেলেও গ্রামে এরই মধ্যে পড়েছে কনকনে শীত। হাড়ে কাঁপন না ধরলেও শীতের কামড় থেকে বাঁচতে চলছে নানা আয়োজন।

ফসলের মাঠে এখন শীতকালীন সবজি। আর তা নিয়ে দম ফেরার সুযোগ নেই কৃষকের। এদিকে ডিসেম্বরের শেষ নাগাদ একটি শৈতপ্রবাহ আসছে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। –

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...