প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৫:২৯ পিএম

কক্সবাজার শহরের রোগীদের জন্য আজ থেকে ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস দিবে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সিদান্তে কক্সবাজার শহরে রোগীদের জন্য এই সেবা চালু হয়েছে বলে জানাযায়।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)
মোঃ ইকবাল হোসাইন জানান, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কক্সবাজারে চরম এ্যাম্বুলেন্স সংকট দেখা দিয়েছে। এর ফলে মূমুর্ষ রোগীরা দ্রুত হাসপাতালে আসতে পারছেনা।

এতে করে অসুস্থ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। কক্সবাজার শহরে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে আনতে ফ্রী এ্যাম্বুলেন্স চালুর সিদান্ত নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ সুপার।

আজ থেকে দিন-রাত ২৪ ঘন্টা এই সেবা চালু থাকবে। এই এ্যাম্বুলেন্স সার্ভিস রোগীদের দ্রুত চিকিৎসা সেবা পেতে সহযোগিতা করবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer