প্রকাশিত: ১৫/০২/২০১৭ ৮:২৮ পিএম

ঢাকা: শপথ গ্রহণের পর দায়িত্ব নেওয়া নতুন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমরা সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেছি। সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। আজকের পর থেকে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই। নিরপেক্ষভাবে কাজ করার জন্য শপথ নিয়েছি। সেই অনুযায়ী কাজ করব।’

১৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে শপথ গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের জ্ঞান ও অভিজ্ঞদের অনুসরণীয় দিক নির্দেশনা কাজে লাগাব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করব। তা করতে গিয়ে আমরা সরকার, সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সংবাদ মাধ্যম ও জনগণের সহযোগিতা প্রত্যাশা করি।

তিনি আরও বলেছেন, শুধু বিএনপি নয় সব রাজনৈতিক দলকে আস্থায় এনে সংবিধান ও আইন অনুযায়ী কাজ করব। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন-কানুন, বিধি বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপোষহীন থাকব।

উল্লেখ্য, বুধবার বেলা ৩টা ১০মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শপথ নেওয়া অন্য চার নির্বাচন কমিশনার হলেন-প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, প্রাক্তন সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer