ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৭/২০২৩ ৯:০২ এএম

দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রোক্স। চলতি বছরের শেষ দিকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। ওই সম্মেলনের প্রস্তুতি সভায় অংশ নিতে রবিবার (২ জুলাই) তিনি ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন।

আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানায় শান্তিরক্ষী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এতে জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ ও অর্থায়নকারী সদস্য দেশগুলোর মন্ত্রীরা যোগ দেবেন। এসব দেশের প্রতিনিধিরাই বাংলাদেশে প্রস্তুতি সভায় অংশ নেবেন। এটি রবি ও সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। মোট ৪০ দেশের শান্তিরক্ষাবিষয়ক মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা ছাড়াও অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রস্তুতি সভায় অংশগ্রহণ ছাড়াও প্রতিনিধিরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করবেন। তা ছাড়া জ্যঁ পিয়েরে ল্যাক্রোক্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...