প্রকাশিত: ১৯/০৩/২০১৭ ৯:০৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে এ দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা জানতে আজ উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন মিয়ানমারের ৬ সদস্যের প্রতিনিধি দল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওম’ কক্সবাজার অফিসের এক কর্মকর্তা জানান, দুই দিনের (১৯ মার্চ-২১ মার্চ) কক্সবাজার সফরে প্রতিনিধি দলটি কুতুপালং,বালুখালী ও লেদা ক্যাম্পে নতুন অনুপ্রবেশকারী (অনিবন্ধিত) রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন সঙ্গে কথা বলবেন।

মিয়ানমারের তদন্তকারী কমিশনের প্রধান জ্য মিন্ট পে’র নেতৃত্বে ৫ সদস্য ড. অ্যং তুন থেট, তুন মায়াট, নিয়াট সোয়ে, ড.থেট থেট ঝিন ও কিয়ান নাগি মান সহ ১০ জনের কর্মকর্তা রয়েছেন।

প্রতিনিধি দলটি ১৯ মার্চ রবিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে সরাসরি উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে গিয়ে নতুন আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

এর পরের দিন ২০ মার্চ সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্প এবং দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে নতুন অবস্থানকারী (অনিবন্ধিত) রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। ২১ মার্চ সকাল ১০ টায় মিয়ানমারের প্রতিনিধি দলটি ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer