ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০১/২০২৫ ৭:৩৮ এএম

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বর্ণের অলঙ্কার চুরির ঘটনায় সদর থানায় ১১টি জিডি হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারীসহ ২৩ জন আটক হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী।

তিনি বলেন, ‘বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে। এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনটি জিডি করা হয়েছে।’

মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানায়, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন।

এর আগে, এদিন দুপুরে লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে জোহরের নামাজের পর এক ঘণ্টা বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী। এ সময় লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...