প্রকাশিত: ১২/০১/২০২০ ৫:৫৬ পিএম

১২ বছর পর একমঞ্চে উঠলেন দেশের দুই জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী ও মাওলানা তারেক মনোয়ার। এ সময় দুজনেই আবেগাপ্লুত হয়ে ওঠেন। একে-অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তারা।

তাদের এই ভ্রাতৃত্ব বন্ধনের দৃশ্য দেখে লাখো মুসল্লি। গত বুধবার গাইবান্ধার সদর থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের এক মাহফিলে একে-অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই মাহফিলে বক্তা হিসেবে অংশ নিয়েছেন তারা।

মাহফিলে একে-অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলার ওই দৃশ্যটুকু ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন অনেককেই।

স্থানীয় সূত্র জানায়, আজহারী ও তারেক মনোয়ার মাহফিলে আসবেন জেনে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল নামে লক্ষ্মীপুর ইউনিয়নের মাহফিলে। আগের দিন থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ এসে মাহফিলে জমায়েত হয়।

মাহফিলের আয়োজকদের দাবি, আজহারীর এই তাফসির মাহফিলে দুই লাখের বেশি মুসল্লি জমায়েত হয়েছেন। ওই মাহফিলে আজহারীকে জড়িয়ে ধরে তারেক মনোয়ারের কেঁদেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান আজহারী যখন বক্তব্য দিচ্ছেন হঠাৎ মঞ্চে উঠে আসেন তারেক মনোয়ার। তিনি আজহারীকে জড়িয়ে ধরে কেঁদে দেন। এ সময় আজহারী দাঁড়িয়ে যান। তারেক মনোয়ার তার কপালে চুমু দেন।এমন দৃশ্য দেখে উপস্থিত মুসল্লিরা আপ্লুত হয়ে ওঠেন। তাদের অনেকেই দাঁড়িয়ে যান। পরে আয়োজক সংগঠন থেকে মাইকে মুসল্লিদের বসে যেতে ও নীরব থাকতে অনুরোধ জানানো হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer