প্রকাশিত: ২৩/০৬/২০১৯ ৭:২২ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ায় আচারের প্যাকেটে করে ইয়াবা ট্যাবলেট পাচারকালে খালা-ভাগ্নেকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের দুজনকে আটক করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বইদ্যঘোনা এলাকার মৃত মো.শফির মেয়ে আনার কলি (১৯) এবং এবাদুল হকের ছেলে মো.শাকিল (২০)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় ‌চকরিয়া সার্ভিস নামে যাত্রীবাহী বাসের দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থাকা আচারের প্যাকেটের ভিতর থেকে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...