প্রকাশিত: ১৭/১১/২০১৮ ১২:৩৪ পিএম

নিউজ ডেস্ক::
নড়াইলে অগ্নিকান্ডে তিনটি পরিবারের চারটি ঘর ও আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হলেও পবিত্র কোরআন শরিফ দুটি অক্ষত আছে।জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামে শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পেড়লী গ্রামের দরিদ্র কৃষক আল আমিন মোল্যার রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আল আমিনের বসতঘরসহ পাশের নাজির মোল্যার বসতঘর ও শাহীন মোল্যার একটি রান্না ঘর পুড়ে যায়।

এদিকে নাজির মোল্যার ঘরে তার সন্তানের বই খাতার পাশাপাশি দুটি পবিত্র কোরআন শরিফ রাখা ছিল। বইখাতা গুলি এবং কোরআন শরিফ রাখার জন্য কাঠের তৈরি রেহাল পুড়ে গেলেও কোরআন শরিফ দুটি অক্ষত আছে। কোরআন শরিফের কোনো অক্ষরই পোড়েনি।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহাদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খরব শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৫ লক্ষাধিক টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে’।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...