উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৮:১৯ পিএম , আপডেট: ০৯/১০/২০২২ ৮:৪৮ পিএম

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ে ডাকাত আতংকে স্থানীয়রা নির্ঘুম রাত কাটাচ্ছে অনেক দিন ধরে। আগামি ৪৮ ঘন্টার মধ্যে এই ডাকাত থাকবে না বলে হুশিয়ারী দেন অতিরিক্তি পুলিশ সুপার ও উখিয়া টেকনাফের (সার্কেল ) শাকিল আহমদ।

রবিবার ( ৯ অক্টোবর) টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার হ্নীলা ইউপির পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি একথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদ আরও বলেন,আপনারা পুলিশকে ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদের তথ্য দিয়ে সহযোগিতা করুন,আগামি ৪৮ ঘন্টার মধ্যে দেখবেন ডাকাত থাকবে না ।

ডাকাতদের নাম-ঠিকানা, বাড়ি ,তাদের খাবার কারা সংগ্রহ করে এবং কোন কোন মাধ্যমে ডাকাতরা টাকা আদায় করে থাকে এসব তথ্যগুলো পুলিশকে জানানোর অনুরোধ করেন।

হ্নীলা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি করে পুলিশকে সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধ করা হবে । তবে স্থানীয় কেউ ডাকাদেরকে সহযোগিতা করবেন না। ‘ডাকাত’ সে-যেই হোক, ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী প্রদান করেন তিনি।

হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু বলেন,ডাকাত আতংক থেকে বাঁচতে আমাদের হ্নীলাতে একটি পুলিশ ফাঁড়ি করতে হবে । পুলিশ ফাঁড়ি হলে হ্নীলার মানুষ শান্তিতে থাকতে পারবে । নুরুর একথাকে শত শত মানুষ তাৎক্ষণাত সমর্থন জানিয়েছেন। নুরুর পুলিশ ফাড়ির দাবিটি স্থানীয় জনতার দীর্ঘ দিনের দাবি বলে জানান সমাবেশে উপস্থিত অনেকে ।

এসময় টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপিত নুরুল হোছাইনসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...