প্রকাশিত: ০৮/০৪/২০২১ ২:১৩ পিএম

আগামীকাল (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এক প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এই ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

জারিকৃত প্রজ্ঞাপনে কঠোর স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়। অন্যথায় আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

লকডাউউন শুরুর পর থেকে শপিংমল ও বিপণীবিতান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভও করেন তারা।

ব্যবসায়ীদের দাবি, রমজানের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তারা। আর এ সময়ের বেচা-বিক্রি দিয়েই চলেন পুরো বছর।

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া লকডাউনের ২ দিন পর ঘোষণা হয় নগরগুলোর গণপরিবহন খোলে দেওয়ার। এর পরদিনই ঘোষণা আসে দোকানপাট ও শপিং সেন্টার খোলার।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer