প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৬:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৩ পিএম

নিউজ ডেস্ক::
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে একটি করে ল্যাপটপ বিতরণের কার্যক্রম শুরু করেছেন।

আজ শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় আট বিভাগের আটটি অফিসে একটি করে ল্যাপটপ দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন বাসস’কে এ কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগের সকল জেলা কমিটিকে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে সারা দেশে দলীয় প্রচার-প্রচারণা সহজে চালানো যাবে।

তিনি বলেন, বাকি জেলার নেতাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে নিজ নিজ জেলার দলীয় কার্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ সংগ্রহ করতে বলা হয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer