প্রকাশিত: ১৯/০৫/২০১৮ ৬:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৬ এএম

পিবিডি : রাজধানীর মহাখালী ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় নকল আইফোন তৈরির কারাখানার সন্ধান পাওয়া গেছে।

শনিবার (১৯ মে) দুপুরের দিক থেকে সেখানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা।

এই বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল ফোন তৈরির প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দারা বলছেন, এখানে এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।

এর আগে অবৈধ আইফোন জব্দে সকাল থেকে গুলশান-উত্তরা-বসুন্ধরা সিটিতেও অভিযান চালিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

পাঠকের মতামত

কক্সবাজারে দেশের ৩য় সাবমেরিন ক্যাবল চালু হচ্ছে আগামী বছর

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে এবং তথ্যের মহাসড়কে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারেই স্থাপিত হচ্ছে ...

ফেসবুক বিজ্ঞাপনে সরাসরি বিকাশ পেমেন্ট, লাগবে না ডুয়েল কারেন্সি কার্ড

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা ...