প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ২:৪৬ পিএম , আপডেট: ০৬/০৯/২০১৯ ২:৫২ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারের উখিয়ায় একটি এনজিও’র স্থানীয় অফিসে গত সেপ্টেম্বর ৫, ২০১৯-এ স্থানীয় প্রশাসনের নিরাপত্তাসংক্রান্ত পরিদর্শনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানাচ্ছে,জাতিসংঘের এই সংস্থাটি দুটি স্থানীয় এনজিওকে প্রান্তিক স্থানীয় জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজের জন্য সহায়তা’র অংশ হিসেবে করার কিছু গৃহস্থালী সরঞ্জামাদি দিয়েছিল। এসব সরঞ্জামাদি শুধুমাত্র স্থানীয় জনগোষ্ঠির জন্য এবং এগুলো কোনভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল্ভাবে উপস্থাপিত হওয়ায় এটি নিয়ে প্রশাসন, গণমাধ্যম এবং সুশীল সমাজে ভুল বুঝাবুঝি’র সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে এসব সরঞ্জামাদি ছিল কৃষিকাজে ব্যবহার্য এবং এগুলো শুধুমাত্র স্থানীয় জনগোষ্ঠিকে প্রদানের স্থানীয় এনজিওটিকে জন্য দেওয়া হয়েছিল। বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখেন এবং পর্যাপ্ত প্রমাণাদি পাওয়া সাপেক্ষে জব্দকৃত সরঞ্জামাদি পুনরায় এনজিওটিকে ফেরত দেন। অতএব, এই বিষয়ে গণমাধ্যম ও সুশীল সমাজে ভুল বুঝাবুঝি’র অবসানে আইওএম-এর এই ব্যাখাটি গুরুত্বের সাথে প্রচারের অনুরোধ করছি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...