প্রকাশিত: ০২/১২/২০১৮ ১২:১৬ এএম
আবদুর রহমান বদি

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের এমপি আবদুর রহমান বদি একই আসনের আসন্ন নির্বাচনে বিএনপি দলীয় এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর উদ্দেশে বলেছেন-‘আঁই বদি কত বড় বৈদ্য-দেখিবা আগামী ৩০ ডিসেম্বর। ’ অর্থাৎ আমি আবদুর রহমান বদি কত বড় মাপের বৈদ্য (গ্রাম্য ওঝা) তা দেখবেন আগামী ৩০ ডিসেম্বর।

এমপি বদি এমনও হুমকি দিয়ে বলেছেন- ‘যারা ভোট ন দিব ইতারার নাম আঁরে দিয়্য। ’ অর্থাৎ যারা ভোট দেবে না তাদের তালিকাটা তাকে দিতে সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, তাঁর স্ত্রী শাহিন আক্তার চৌধুরী আগামী ৩০ ডিসেম্বর ৫০ হাজার ভোটের ব্যবধানে বিএনপি’র শাহজাহান চৌধুরীকে পরাজিত করবেন।

শনিবার বিকালে কক্সবাজারের উখিয়া বাসস্টেশন সংলগ্ন ফলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় এমপি বদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এসব বলেন। গত শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এমপি বদির চলন্ত গাড়িতে হামলার (বদির দাবি গুলিবর্ষণ) প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় এমপি বদি তাঁর গাড়িতে হামলার জন্য প্রতিপক্ষ বিএনপি নেতা শাহজাহান চৌধুরীসহ টেকনাফের বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহকে দায়ী করে আসছেন।

সভায় এমপি আবদুর রহমান বদি’র স্ত্রী এবং এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত এমপি প্রার্থী শাহিন আক্তার চৌধুরীও বক্তব্য দেন।

সুত্র: কালেরকন্ঠ

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...