প্রকাশিত: ০৮/০৬/২০১৯ ৬:৫১ পিএম

নিউজ ডেস্ক::
এবার অ্যাম্বুলেন্সে করে আট হাজার পিস ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ দুলাল (৪০) ও মোঃ ফারুক হোসেন (৩৮)।

শুক্রবার (৭ জুন) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। শনিবার (৮ জুন) ঢাকা মহানগর পুলিশ থেকে – এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালীর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিলেন।

গ্রেফতারকৃতদের মধ্যে দুলালের বাসা রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এবং ফারুকের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার মাইজদি দক্ষিণ হাউজিং ২নং রোড এলাকায় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer