প্রকাশিত: ৩১/১০/২০১৮ ৮:২৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছে মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল। বুধবার সকালে কক্সবাজার বিমান বন্দরে তাদের পৌঁছার কথা রয়েছে। এই প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন করার পাশাপাশি নির্যাতিত কিছু রোহিঙ্গার সঙ্গে কথাও বলবেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক করার জন্য মিয়ানমার প্রতিনিধি দল ঢাকায় আছে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ১৬ সদস্যের তিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক করেছে। বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য তাদের কক্সবাজারে পৌঁছার কথা রয়েছে। এই প্রতিনিধি দল দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

ইকবাল হোসেন বলেন, মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজার আসার কারণে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মিয়ানমারের প্রতিনিধি দলটি সোমবার ঢাকায় পৌঁছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় তারা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশ নেয়। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer