প্রকাশিত: ২৫/০১/২০২১ ৫:৪৬ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অভিযোগে কক্সবাজার শহরে তিনটি রেস্টুরেন্টকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাদিয়া সুলতানা এই জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত রেস্টুরেন্টগুলোর মধ্যে হলিড়ে মোডের নবান্ন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, কাঁচা লংকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং সুগন্ধা পয়েন্ট এলাকার আইবিচ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আনসার বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী হাকিম সাদিয়া সুলতানা।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer