উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০২/২০২৪ ৮:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) দুুপুরে বিজিবির পক্ষ থেকে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পালংখালী ইউনিয়নের থ্যাংখালী রহমতের বিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে বিজিবির এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা মামলা নথিভুক্ত করেছি। এই মামলা পুলিশ তদন্ত করবে।

আটককৃতরা মিয়ানমারের নাগরিক কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, মঙ্গলবার রহমতের বিল দিয়ে কিছু লোক ভিন্ন পোশাকে অস্ত্র নিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করে। তাদের পরিচয় জানতে চাইলে স্থানীয়দের ওপর বোমা হামলা করে। এ সময় কয়েকজন লোক আহত হয়। পরে তাদের ধাওয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার থাইংখালী পুটিবনিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর ২৩ সদস্যকে অস্ত্রসহ আটক করেন স্থানীয়রা। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...