প্রকাশিত: ৩০/০৫/২০১৯ ১০:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অস্ত্র-কার্তুজসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সীমান্তবর্তী ঘুমধুমের পূর্ব বড়ুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭ নং ক্যাম্পের ৬৪ নং ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশেম (২৩), কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের মোছা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০) ও কুতুপালংয়ের তিন নম্বর ক্যাম্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে নুর বশর (১৯)।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র ও কার্তুজ নিয়ে যাচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো পাচার করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...