প্রকাশিত: ২০/০১/২০২১ ১১:৩৮ এএম , আপডেট: ২০/০১/২০২১ ১১:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। আজ বুধবার ভোররাত ১টার দিকে টেকনাফের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প থেকে তাদের আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আটক পাঁচ জন হলেন— ২১ নম্বর ক্যাম্পের ব্লক ডি’র আবু তাহেরের ছেলে মো. ইসমাইল (২২), ব্লক এ/৫’র মৃত বদির আহম্মদের ছেলে মো. খায়রুল ইসমাইল (৩৩), ব্লক ডি/২’র ১১৫ নম্বর বাসার সাব্বির আহম্মদের ছেলে মো. ছালাম (২২), ব্লক এ/৭’র সৈয়দ হোসেনের ছেলে মো. হারুন (৩১) ও ব্লক ডি/৬’র মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মো. জামাল আহাম্মদ। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯টি রামদা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১৬’র সিও মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২১ নম্বর ক্যাম্পে আট থেকে ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ ক্যাম্পে আক্রমণের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এপিবিএন সদস্যরা ক্যাম্পে সন্ত্রাসীদের ঘর ঘিরে ফেলে। সে সময় পুলিশ অস্ত্র উদ্ধার করে পাঁচ জনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...