প্রকাশিত: ০১/১০/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৮ পিএম

অস্ট্রিয়ায় মুসলিম মহিলাদের পুরো মুখ-ঢাকা নিকাব বা বোরকা পরা নিষিদ্ধ করে পাস হওয়া আইন কার্যকর হচ্ছে। রোববার (১ অক্টোবর) থেকে এ আইন কার্যকর করছে দেশটি। অস্ট্রিয়ার সরকার বলেছে, এই আইনে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে, এবং অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষার জন্যই এটা করা হচ্ছে।

অস্ট্রিয়ায় প্রায় ৭ লক্ষ মুসলিম বাস করেন, কিন্তু তার মধ্যে মাত্র ১৫০ জনের মতো মহিলা পুরো মুখ-ঢাকা বোরকা বা নিকাব পরেন বলে অনুমান করা হয়। এ আইন এমন এক সময় কার্যকর হচ্ছে যখন দেশটিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আগে ইসলাম-ভীতি বা বিদ্বেষের অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। মনে করা হচ্ছে আগামী মাসের ওই নির্বাচনে হয়তো একটি উগ্রদক্ষিণপন্থী দল কোয়ালিশন সরকারের অংশ হয়ে উঠতে পারে।

নিকাব নিষিদ্ধ করার এই আইনের অন্য আরো কিছু দিকও আছে। এ আইনে চিকিৎসাগত কারণে মুখ ঢাকা বা সং সাজাও নিষিদ্ধ করা হয়েছে। এই আইনের কারণে পর্যটন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে অস্ট্রিয়াতে প্রতি বছর উপসাগরীয় আরব রাষ্ট্র থেকে যেসব পর্যটকরা আসে। তার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

ফ্রান্স এবং বেলজিয়াম ২০১১ সালে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নেদারল্যান্ডের পার্লামেন্টেও এ ধরণের একটি বিল আনা হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে জার্মানিতেও পুরো-মুখ-ঢাকা বোরকা বা নিকাব নিষিদ্ধ করা উচিত। বিবিসি।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...