প্রকাশিত: ১৩/০১/২০২০ ২:৪৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া ইউএনও প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেছেন, উখিয়া উপজেলায় খুব অল্প সময়ের মধ্যে যারা অস্বাভাবিকভাবে ধন সম্পদের মালিক বনে গেছেন, গাড়ি, বাড়ি, ভূমি, দালানের মালিক হয়েছেন-তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এসব ব্যক্তিদের বিষয়ে তালিকা করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন ও আয়কর বিভাগে পত্র দেওয়া হবে। ইয়াবা কারবারি ও মানবপাচারকারীদের দমন করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউএনও এর বক্তব্যের পর এবিষয়ে উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় অংশ নেয়া একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ১৩ জানুয়ারি সকালে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ইউএনও প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন এ তথ্য জানান।

সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, উখিয়া থানার ওসি আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, রত্নাপাং ইউনিয়নের খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউনিয়নের গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের নুরুল আমিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের অধ্যক্ষ শাহ আলম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সরকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...