প্রকাশিত: ১৬/০১/২০২০ ৭:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের রামু চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাফেজ আহমদের ছেলে সাইদ উল্লাহ (২৭) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মৃত ওয়াসের ছেলে মো: রফিক (২৩)।বৃহস্পতিবার সকাল দশটার দিকে রামু থানায় তাদের হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজারের রামু চেইন্দা খন্দকার পাড়া ডা: এসবি ধর এর দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় -বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থা ন করেছে। র‍্যাব-১৫ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে নয় হাজার নয়শত সাতানব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer