প্রকাশিত: ০২/০৭/২০১৬ ১২:২৬ পিএম

sheikh-hasinaডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পর যৌথ অভিযানের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১২টার আগে রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর চার লেন মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীরা বহু মানুষকে হত্যা করেছে। অথচ সিএনএন একটা লাশের ছবিও দেখায়নি। কিন্তু বাংলাদেশে ছবি দেখানোর প্রতিযোগিতা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনের জন্য কোনো অপারেশনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর না দেখাতে টেলিভিশনগুলোকে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু টেলিভিশন সে কথা শুনতে চায়নি।

এ সময় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, প্রাইভেট টেলিভিশন আমাদের হাতে দেওয়া। আমি দিতেও যেমন পারি, নিতেও পারি।

প্রধানমন্ত্রী বলেন, কমান্ডো অপারেশন সফল হয়েছে। অনেককে বাঁচানো গেছে। সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে।

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...