প্রকাশিত: ০৫/০৮/২০১৮ ৬:৪৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৫ পিএম

ডেস্ক রিপোর্ট::

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কুমার পাল নওশাবাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে নওশাবাকে উত্তরা এলাকা থেকে আটক করে র‌্যাব-১। পরে জিজ্ঞাসাবাদের জন্য রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১ এর কার্যালয়ে নেয়া হয় নওশাবাকে।

তার বিরুদ্ধে অভিযোগ, ঘটনার সময় জিগাতলায় না থেকেই উত্তরার একটি শ্যুটিংস্পট থেকে ফেসবুক লাইভে যান নওশাবা।

শনিবার বিকালে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে আসেন ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের অভিনেত্রী নওশাবা। ওই সময় জিগাতলায় চারজন নিহত ও কয়েকজন আটক আছেন জানিয়ে তাদের বাঁচানোর অনুরোধ করেন তিনি।

রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে উত্তরা মডেল থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা (নং ৮) করে র‌্যাব।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...