উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৯/২০২২ ৭:৪৮ এএম

আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় আদালতে আবদুর রহমান বদি উপস্থিত ছিলেন।
আগামী ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরের ডাবলমুরিং থানায় মামলাটি করে দুদক।

এ মামলায় ২০০৮ সালের ২৪ জুন অভিযোগপত্র দেয় দুদক। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়। এরপর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিচারের এই আদেশের বিরুদ্ধে বদি হাইকোর্টে যান। চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...