প্রকাশিত: ১০/০৩/২০২১ ৪:২২ পিএম

seচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার শিক্ষকতার চাকুরী থেকে অবসর গ্রহণের পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৯ মার্চ ২০২১ তারিখের স্মারক নং-শিম/শা-১৮/৯ চ: বি:-১/২০০৬/৯৮ মূলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোঃ নুর-ই-আলম স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয় “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯.০৪.২০২১ খ্রিষ্ট্রাব্দ তারিখ পূর্বাহ্নে তাঁর মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একইদিন অপরাহ্নে ভাইস-চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি এবং ভাইস-চ্যান্সেলর ড. শিরীণ আখতার এর অনুপস্থিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হলো”।

শিক্ষকতার চাকুরী থেকে অবসর গ্রহণের পরও উপাচার্যের দায়িত্ব অব্যাহত রাখার ঐতিহাসিক নির্দেশনা প্রদান করায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একইসাথে মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

চ.বি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানা গেছে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer